October 10, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বেক্সিমকো সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করবে আগামী বছর : সালমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ বিনিয়োগের আওতায় আগামী বছর থেকে সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে।

শনিবার সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি’র নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সাথে টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রি পরিদর্শনকালে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় মানবসম্পদ ও কারিগারি সহায়তা বাংলাদেশ থেকে নেয়া হবে।’
সালমান বলেন, ‘আমরা শতভাগ মানসম্মত ওষুধ উৎপাদনের চেষ্টা করি। ওষুধ রপ্তানির ক্ষেত্রে আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করি- যাতে করে দেশের বাইরের মানুষও বাংলাদেশে উৎপাদিত এই ওষুধের ওপর আস্থা রাখতে পারে। সারা বিশ্বের মানুষই বলে যে বাংলাদেশের ওষুধের মান খুব ভাল। আমাদের ওষুধ যে শুধু মানসম্মত তাই নয়, অধিকন্তু আমাদের ওষুধের মূল্যও অন্যান্য দেশের ওষুধের মূল্যের তুলনায় অনেক কম।’
মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি বলেন, বাংলাদেশে ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এখনো কক্সিক্ষত লক্ষ্যে পৌঁছেনি। তিনি বলেন, ‘আমরা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে অন্বেষন চালাবো। পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও মানবসম্পদ রপ্তানির সম্ভাবনার সুযোগও কাজে লাগতে চাই।’
এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনও বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page