April 6, 2026, 8:43 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

‘বেগম রোকেয়া পদক’ পাচ্ছেন দেশের বিশিষ্ট ৫ নারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের পাঁচজন নারী পাচ্ছেন ‘বেগম রোকেয়া পদক ২০২২’।

বুধবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ নারীকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

মনোনীত পাঁচ নারী হলেন, নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পদক বিতরণ করবেন।

পদকপ্রাপ্ত প্রত্যেকে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পদক প্রদান করে আসছে। প্রতিবছর ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারিভাবে এই পদক প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page