September 3, 2026, 10:03 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত ; আহত-১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে টহলরত অবস্থায় বিজিবির এক সিপাহী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছে তার সাথে থাকা অপর সঙ্গী।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারোপোতা পুটখালি সড়কের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।

নিহত বিজিবি সদস্য মোজাম্মেল হক (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর গ্রামের। গুরুতর আহত হয়েছেন ঝালকাঠি জেলা সদরের মোরাসাত গ্রামের হাবিলদার দেলোয়ার হোসেন (৪৫)।
আহত হাবিলদার দেলোয়ার হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা দু’জনই খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিওপিতে দায়িত্বরত ছিলেন বলে জানান পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ।

বিজিবি কর্মকর্তা জানান, পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মসজিদ বাড়ি বিজিবি পোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটরসাইকেলযোগে বারোপোতা বাজার যাওয়ার সময় মসজিদ বাড়ি পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময়  বিজিবি সদস্যরা মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষা করে বিজিবি সিপাহী মোজাম্মেল হক নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page