March 21, 2026, 11:19 pm
এইমাত্রপাওয়াঃ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাকে মালামালের আড়ালে এলো মাদকের চালান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় ভারত থেকে মালামাল নিয়ে আসা একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালকের নাম আনার গাজী। তিনি ভারতের উত্তর ২৪ গরগনা বঁনগা থানার মনিগ্রাম সুকপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ভারতীয় ট্রাকে মাদকের চালান প্রবেশের খবর পেয়ে সেখানে অভিযানে নামে বিজিবি। অভিযানের একপর্যায়ে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ১ হাজার ৬০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক আসামি ও জব্দ করা ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page