August 8, 2026, 12:18 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বেলারুশকে শত্রু দেশ ঘোষণা করলো পোল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী বেলারুশকে পোল্যান্ড শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি গতকাল (শনিবার) বলেন, বেলারুশ যদি পোল্যান্ডের সাথে সম্পর্ক করতে চায় তাহলে তাকে অবশ্যই পোল্যান্ডের দাবিগুলো পূরণ করতে হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুই প্রতিবেশী দেশের মধ্যে  সম্পর্ক উন্নত করার আহ্বান জানানোর পর পোল্যান্ড সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো।
বেলারুশের প্রেসিডেন্টের আহ্বান সম্পর্কে সন্দেহ প্রকাশ করে জাবলোনস্কি বলেন, বেলারুশের নেতার এই আহবান ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়।
পোলিশ উপ পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে আরো বলেন, “আমরা বলছি যে, পোল্যান্ডের সীমান্তে হামলা চলছে, ফলে বেলারুশের নেতার কাছ থেকে আমরা আবারে ফাঁকা বুলি শুনছি। তার বক্তব্যের প্রকৃতপক্ষে কোনো সারবত্তা নেই।”
পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেলারুশের সাথে খারাপ সম্পর্ক চায় না তার দেশ, অথবা বর্তমান অবস্থার জন্য তার দেশ দায়ী নয়। প্রকৃতপক্ষে যদি বেলার রুশ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আন্তরিক থাকে তাহলে তাদের সামনে খুবই সহজ পথ রয়েছে, আর সেটি হচ্ছে পোল্যান্ড যেসব দাবি জানিয়েছে সেগুলো মিনস্ক পূরণ করবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page