September 28, 2026, 9:19 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বেলারুশ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের যে শর্ত দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশ সীমান্তে মোতায়েন পরমাণু অস্ত্র প্রত্যাহারের বিষয়ে শর্ত আরোপ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইউরোপ থেকে যদি আমেরিকা তার সমস্ত পরমাণু অস্ত্র প্রত্যাহার করে তাহলে রাশিয়াও বেলারুশ থেকে তার পরমাণু অস্ত্র সরিয়ে আনবে।
রিয়া নভস্তি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যালেক্সি পোলিশচুক বলেন, “আমেরিকা এবং ন্যাটো জোট যদি ইউরোপ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহার করে এবং রাশিয়ার প্রতি তাদের শত্রুতাপূর্ণ মনোভাবের অবসান ঘটায় তাহলে আমরা বেলারুশ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের কথা বিবেচনা করতে পারি।” পোলিশচুক হচ্ছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেলারুশ, মলদোভা এবং ইউক্রেন সংক্রান্ত অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা।
তিনি বলেন, রাশিয়া এবং বেলারুশ দুই দেশেরই নিরাপত্তা রক্ষার জরুরি প্রয়োজনে মস্কো বেলারুশ সীমান্তে এই পরমাণু অস্ত্র মোতায়েন করেছিল। তিনি আরো বলেন, বহু বছর ধরে আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট রাশিয়ার নিকটবর্তী অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েন করে এ অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার প্রেক্ষাপটে মস্কো পরমাণু অস্ত্র মোতায়েনের উদ্যোগ নেয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page