April 25, 2026, 10:25 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বেলারুশ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করছে ন্যাটো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী বেলারুশ সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উত্তরপূর্ব ইউরোপের দেশগুলো।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাতের ভেতরেই পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া প্রতিবেশী বেলারুশ সীমান্তে এই সামরিক উপস্থিতি জোরদার শুরু করেছে।

এরইমধ্যে এ সমস্ত দেশ তাদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার মঙ্গলবার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। তবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জোরালোভাবে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী মিথ্যা দাবি করছে যাতে পূর্ব সীমান্ত তাদের সেনাবাহিনী মোতায়েন করা যায়। ওই দিন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেলারুশ সামরিক প্রশিক্ষণের বিষয়টি পোল্যান্ডকে জানিয়েছে তবে পূর্বাঞ্চলীয় বিয়ালোউইজার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ওই দিন বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে। এজন্য হেলিকপ্টারগুলো রাডার সিস্টেমে ধরা খুব কঠিন হয়ে পড়েছিল। এ প্রেক্ষাপটে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বেলারুশ সীমান্তে সেনা ও কম্ব্যাট হেলিকপ্টার মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page