November 26, 2026, 10:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বেশিরভাগ দেশেই মধ্যস্থতার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে : বিচারপতি আহমেদ সোহেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বেশিরভাগ দেশেই মধ্যস্থতার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কম খরচে ও দ্রুত সময়ের মামলা নিষ্পত্তি করা যায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারের অডিটোরিয়ামে সংশোধিত আইন অর্ডিন্যান্স ২০২৫ এর অধীনে মেডিয়েশন প্রক্রিয়া বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।।

বাংলাদেশ মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এস এন গোস্বামী বলেন, শান্তিময় সমাজ গঠনে মেডিয়েশন বা মধ্যস্থতার ভূমিকা অনেক।

এ কর্মশালায় বক্তব্য রাখেন সার্ক মেডিয়েটর ফোরাম এর চেয়ারম্যান ডক্টর জর্জ ইয়ুশু ভেদা ভিক্টর। এছাড়া নেপাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শশী অধিকারী, আফ্রিকা এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন এর চেয়ারম্যান ম্যাডেলিন কিমি, সাতক্ষীরার জেলা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক এবং রাজনৈতিক বিশ্লেষক শম্পা বসুও বক্তব্য রাখেন।

এ কর্মশালায় পয়ষট্টি জনকে সার্টিফিকেট দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page