April 12, 2026, 9:51 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

বেশিরভাগ মার্কিন নাগরিক ট্রাম্প-বাইডেনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান না : জরিপ রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান না। এই দুই প্রার্থী নির্বাচনে অংশ নিলে তা হবে অত্যন্ত তিক্ত প্রতিদ্বন্দ্বিতা-এমন আশঙ্কা সাধারণ মানুষের।

আমেরিকার এনবিসি নিউজ এক জরিপে বলছে, শতকরা ৬০ ভাগ মার্কিন নাগরিক মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামা উচিত হবে না। এরমধ্যে তিনভাগের এক ভাগ রিপাবলিকান ভোটার রয়েছেন যারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে চান না। রিপাবলিকান এই ভোটারদের মধ্যে শতকরা ৩০ ভাগ আবার বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি অভিযোগ থাকার কারণে তারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে ইচ্ছুক নন।

এদিকে, শতকরা ৭০ ভাগ মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। এই ৭০ ভাগের মধ্যে শতকরা ৫১ ভাগ ডেমোক্র্যাট সমর্থক। যেসব মানুষ বাইডেনের প্রার্থিতার বিরোধিতা করছেন তাদের বেশিরভাগ মনে করেন- বাইডেনের বয়স বেশি হওয়ায় তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক হবে না। বাইডেনের বর্তমান বয়স ৭৬ বছর। তিনি যদি দ্বিতীয় দফায় নির্বাচিত হন তখন দ্বিতীয় দফার মেয়াদ শেষে তার বয়স হবে ৮১ বছর। এমন অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

গত নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রচারাভিযান শুরু করেছেন। অন্যদিকে, জো বাইডেন কয়েকবার প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তবে এখনো প্রকাশ্য ঘোষণা দেননি। সম্প্রতি তিনি বলেছেন, শিগগিরই প্রার্থিতার ঘোষণা দেবেন তিনি।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page