September 6, 2026, 4:15 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বৈশ্বিক প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা আসছেন। সবকিছু ঠিক থাকলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে আগামী ৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন এবং পরের দিন দিল্লি যাবেন। স্বাধীনতার পরে এই প্রথম রাশিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হলেও এই সফরের মোটা দাগে রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। এর মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ল্যাভরভের সৌজন্য সাক্ষাৎ হবে। বৈঠকগুলোতে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, রোহিঙ্গা সংকট, ইউক্রেন যুদ্ধ, জাহাজ জটিলতা, জাতিসংঘে সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর মো. শহীদুল হক বলেন, ‘এর আগে রাশিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেনি। সামগ্রিকভাবে সকল বিষয় বিবেচনায় নিলে এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভূ-রাজনীতি ও বাংলাদেশের বর্তমান অবস্থা বিবেচনা করলে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘পুরোনো বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং নতুন একটি বিশ্বব্যবস্থার উত্থান হতে যাচ্ছে। রাশিয়া একটি বড় শক্তি এবং দেশটির সঙ্গে সম্পর্ক বাংলাদেশকে হয়তো সুবিধা এনে দিতে পারে।’

তিনি বলেন, ‘তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বিভিন্ন মহল বিভিন্ন আঙ্গিকে পর্যালোচনা করবে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জাতীয় স্বার্থ বিবেচনা করে এবং প্রয়োজন বুঝে বাস্তবতার ভিত্তিতে নিজের অবস্থান পরিষ্কার করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।’

আরেক সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, ‘এ সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ। রাশিয়ার সঙ্গে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আছে এবং সেটি বহাল থাকবে।’

তিনি বলেন, ‘তবে আমি মনে করি না এই সফরের মাধ্যমে সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসবে।’

রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে।

এ বিষয়ে একটি সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য বাংলাদেশের পক্ষে তাগিদ থাকবে। অন্যদিকে রাশিয়াকে অর্থ পরিশোধের বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে।

গত বছর রূপপুর প্রকল্পের মেশিনারি আনার জন্য ব্যবহৃত নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ জাহাজকে দেশে ঢুকতে দেয়নি বাংলাদেশ। শুধু তাই না, নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনও রুশ জাহাজকে বাংলাদেশে ভিড়তে দেবে না বলে সার্কুলার ইস্যু করে সরকার। একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে রুশ পক্ষ হয়তো আলোচনা করতে পারে।

এ বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সার্বিক অবস্থা বিবেচনা করে রুশ জাহাজকে বন্দরে ভিড়তে দেইনি। বিষয়টি নিয়ে আলোচনা হলে বাংলাদেশ নিশ্চয় তার অবস্থান পরিষ্কার করবে।’

আরেকটি সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রুশ সহযোগিতা চাইবে বাংলাদেশ। মিয়ানমার সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা আশা করি রাশিয়া এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও এ বিষয়ে জাতিসংঘে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার এবং রাশিয়া এ বিষয়ে অবহিত আছে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page