October 12, 2026, 4:18 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে পশ্চিমাদের একচেটিয়া অবসানে চ্যালেঞ্জ দিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতায় যেতে রাশিয়া প্রস্তুত বলে ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, “বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের যে একচেটিয়া আধিপত্য বিরাজ করছে, তার অবসানে প্রতিযোগিতায় নামতে রাশিয়া প্রস্তুত।”

বৃহস্পতিবার রাজধানী মস্কোতে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থা এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভসের এক অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন।

তিনি বলেন, “বিশ্বে কোনও প্রকার একচেটিয়া আধিপত্য চিরস্থায়ী নয়। আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে পশ্চিমা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য চলছে। এমনকি রাশিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ খাতেও এসব কোম্পানি এখন পর্যন্ত বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। তবে তাদের এই আধিপত্য আর খুব বেশিদিন থাকবে না।”

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞা, রুশ কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু গত দেড় বছরে আঘাত অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

“রাশিয়ার ওপর যেসব নিষেধজ্ঞা পশ্চিম দিয়েছে, তা রুশ অর্থনীতিকে ভেঙে ফেলতে পারেনি— এটা ইতোমধ্যে প্রমাণিত; বরং নিষেধাজ্ঞার আঘাত আমরা কাটিয়ে উঠছি এবং আমাদের বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ী সংগঠনগুলো ইতোমধ্যে তার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে।”

পুতিন বলেন, “আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথম ধাপে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন খাতে পশ্চিমা কোম্পানি ও ব্যবসায়ীদের প্রভাব খর্ব করতে হবে এবং দ্বিতীয় ধাপে এগোতে হবে বৈশ্বিক অর্থনীতির দিকে। প্রাথমিকভাবে কমনওয়েলথ জোট, সাংহাই করপোরেশন ও ব্রিকস জোটে আমাদের যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং বিনিয়োগের হার বাড়াতে পারি।”

রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে পশ্চিমা কোম্পানিগুলোর আধিপত্য খর্ব করার ওপর দেশটির সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং তার ইতিবাচক ফলাফলও পাওয়া যাচ্ছে উল্লেখ করে পুতিন বলেন,“আমরা চাই রুশ কোম্পানিগুলো আমাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য, প্রযুক্তি ও পরিষেবার উৎপাদন বৃদ্ধি করুক। একমাত্র তাহলেই আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন হবে।” সূত্র: আরটি

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page