April 28, 2026, 5:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ব্যবসায়িদের প্রতি নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অতি মুনাফালোভী ব্যবসায়িদের অনৈতিক কর্মকান্ডের কারণে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চার দিনব্যাপী পাবনা সফরের তৃতীয় দিনে আজ দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়িদের পাশে থাকবে। সরকার বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়িদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ব্যবসায়িরা নিয়ম নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করছে।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়িদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
ইতোমধ্যে সরকারের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে ব্যবসায়িদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
এছাড়া, তিনি পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন।
রাষ্ট্রপতি ব্যবসায়ি নেতৃবৃন্দকে বিদ্যমান এসব সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকারী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
গত রোববার চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি তাঁর কর্মসূচি অনুযায়ী ১২ জুন ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page