September 17, 2026, 11:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ব্যাংক সংকট নিয়ে সাংবাদিকের প্রশ্ন ; উত্তর না দিয়েই চলে গেলেন বাইডেন (ভিডিও লিঙ্ক নিচে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিক সম্মেলনে এসে হঠাৎ করে চলে গেছেন, এমন ঘটনা ঘটেছে বহুবার। সোমবার ( ১৩ মার্চ) চলমান ব্যাংক সংকট নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। আগের কয়েক বারের মতো এদিনও হঠাৎ করেই মাঝ পথে চলে যান তিনি। তবে এবারের ঘটনাটি সমালোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত শুক্রবার সিলিকন ভ্যালি ও সোমবার সিগনেচার ব্যাংক নামের দু’টি ব্যাংক বন্ধ হয়ে যায়। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কেউ যেন আতঙ্কিত না হন সেই অনুরোধ জানান বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা সমুন্নত রাখা এবং রক্ষার ব্যাপারে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তিনি।

ওই সময় একজন সাংবাদিক বাইডেনকে জিজ্ঞেস করেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, কেন এমনটি হলো এ ব্যাপারে আপনি এখন পর্যন্ত কী জানেন? আর আপনি কী মার্কিনিদের নিশ্চয়তা দেবেন এর বড় প্রভাব ব্যাংক খাতে পড়বে না?’

ওই সময় কোনো কথা না শুনেই বাইডেন হেঁটে চলে যাওয়া শুরু করেন। তখন আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘আরও ব্যাংকে কি ধস নামবে প্রেসিডেন্ট?’ ওই সময় সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেলে থাকা এ ভিডিওটি ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। তবে ভিডিওটির কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। বাইডেনের মাঝ পথে সংবাদ সম্মেলন থেকে চলে যাওয়া এবং ইউটিউবে কমেন্ট বক্স বন্ধ করার বিষয়টি নিয়ে টুইটারে অনেকে সমালোচনা করেছেন।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের কথিত নজরদারি বেলুন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। ওইদিনও হঠাৎ করে তিনি চলে যান। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনার পরিবারের বাণিজ্যিক সম্পর্কের কারণে কী আপনি ছাড় দিচ্ছেন?’ এর জবাবে বাইডেন কিছুটা রাগান্বিত হয়ে বলেন, ‘আমাকে মুক্তি দিন।’ এ বলে চলে যান তিনি।

গত বছর কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠকের বিষয়ে জানতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। কিন্তু তিনি প্রশ্নের জবাব না দিয়ে হাসতে থাকেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেন, ‘তিনি কথা বলেননি কারণ তার কাছে উত্তরই নেই।’

https://twitter.com/i/status/1635266484216774657

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page