March 26, 2026, 9:06 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলের স্কুলে বন্দুক হামলায় এক শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে সোমবার এক বন্দুকধারীর হামলায় ১৬ বছর বয়সী একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং সে গ্রেফতার হওয়ার আগে অন্য একজনকে মারাত্মকভাবে আহত করে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পারানা রাজ্য কর্তৃপক্ষ জানায়, সাবেক এ শিক্ষার্থী লন্ড্রিনা পৌরসভার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এসে বলে যে তার ট্রান্সক্রিপ্ট দরকার। কিন্তু পরক্ষণেই বন্দুক বের করে সে গুলি শুরু করে।
ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়, বন্দুকধারীর বয়স ছিল ২১ বছর।
রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ বন্দুক হামলায় ১৬ বছর বয়সী এক বালিকা নিহত এবং একই বয়সী এক বালক মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ হামলার ঘটনায় ‘দু:খ ও ক্ষোভ’ প্রকাশ করেছেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘এমন সহিংসতায় আরেক তরুণের জীবন কেড়ে নেওয়া হয়। এ ধরণের ঘৃণিত কর্মকা- আমরা আমাদের স্কুল বা আমাদের সমাজে আর সহ্য করতে পারি না।’
যেখানে ব্রাজিলের স্কুলে এ ধরনের হামলা এক সময় বিরল ঘটনা ছিল, সেখানে সম্প্রতি দেশটিতে এ ধরনের হামলার ঘটনা বেড়ে যেতে দেখা যাচ্ছে।
গত এপ্রিলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় নগরী ব্লুমেনাউতে একটি স্কুল ও ডে কেয়ার সেন্টারে এক হামলাকারীর ছুরিকাঘাতে চার শিশু নিহত হয়।
এমন নির্মম ঘটনা জাতিকে হতবাক করেছিল এবং এতে স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page