September 27, 2026, 5:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে পৈশাচিক কায়দায় হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহীনূর আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন অভিযুক্ত সুজন মিয়া।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) পাঠানো পিবিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর ঘাতকরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

পিবিআই জানায়, গত ৩০ জুলাই আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সুজন জানান, সে ও তার সাঙ্গপাঙ্গরা মিলে শাহীনূরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ জুলাই দুপুরে তারা মিলে শাহীনূরকে হত্যা করে পালিয়ে যায়।

এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগানবাড়ি রোড থেকে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

নিহত শাহীনূর আক্তার উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ১৮ জুলাই সেই বাসা থেকেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাসায় শাহীনূরের একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্তকে শনাক্ত করে পিবিআই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুজন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী। হত্যাকাণ্ডে তার আরও দুই সহযোগী ছিল বলে ধারণা করছে পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page