September 2, 2026, 11:32 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।

পাকশিমুল ইউনিয়নের সরাইল-অরুয়াইল সড়কের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ থেকে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার সকালে শিশু চেয়ারম্যানের পক্ষের রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের শতাধিক লোকজন রাস্তায় নেমে পড়েন। সংঘর্ষে লাঠি, রড, দা-ছোরা ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয়রা আতঙ্কে বাড়ি থেকে বের হননি। সংঘর্ষে আহতদের মধ্যে রহিম মিয়া (১৭), মনির মিয়া (৩৫), ইসরাইল মিয়া (৩০), সিরাজুল ভূইয়া, মজলুম ইসলাম (৪৫), নাজমুল হক (৫০), মাহবুব (৩০), সাইফুল (২৩), ইউনূস মিয়া (৫০), তারেক মিয়া (২৭), ইয়ামিন (১৪), জলিল (৩০), বশির মিয়া (৩০), কুতুব আলী (৫৫), বশির (২০), রমজ মিয়া (৫৫), জিহাদ মিয়া (২২), রিপন মিয়া (৩০), সাকিবুলের (২০) নাম জানা গেছে।

আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে উত্তেজনা কমলেও পুলিশের টহল জারি রয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page