April 8, 2026, 7:59 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পিতা হত্যার দায়ে কুলাঙ্গার পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতা হত্যার দায়ে কুলাঙ্গার পুত্র জসিম মিয়া (৪৩) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়া (৭৫) এর সাথে বাকবিতণ্ডা হয় ছেলে জসিম উদ্দিনের। এরই একপর্যায়ে ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় ছাহাইট) দিয়ে পিতা লিল মিয়ার মাথায় উপুর্যুপরি আঘাত করে ছেলে জসিম উদ্দিন। এতে রক্তাক্ত হয়ে বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় তদন্তে পুলিশ জসিম উদ্দিনকে দায়ী করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটি আদালতে একই বছরের ২৭ আগস্ট একমাত্র আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ বিচারার্থে আমলে নেয়া হয় এবং ২০২৪ সালের ৭ অক্টোবর বিগত আসামী জসিম উদ্দিন-এর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় চার্জ গঠন করে। সকল সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে  বুধবার আদালত জসিমকে পিতা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায় বিচার পেলেন।

মামলায় আসামী পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page