April 8, 2026, 4:49 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘন্টা ধরে আটকিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যান চলাচল।

স্থানীয়রা জানায়, গত ৪/৫ দিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠী সাদ্দাম আজিজের গোষ্ঠির আক্তারকে থাপ্পর দেয়। এ নিয়ে দুই গোষ্ঠির মধ্যে উত্তেজনা চলতে থাকে।  বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠির লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠির লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথবাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়।

পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page