April 5, 2026, 7:16 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। বুধবার (২০ আগস্ট) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

এসময় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।

এসময় বক্তব্য রাখেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আল জাবের, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান লিটন মুন্সি, হেফাজতে নেতা মাওলানা শফিকুল ইসলাম, জামায়াত নেতা মোজ্জামেল হক, মো. শিহাব উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এ চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিন ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সঙ্গে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া এ তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ ও আপত্তির আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। আপিলের শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page