October 9, 2026, 5:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর মেঘনা নদী থেকে হাসান (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টার দিকে আশুগঞ্জ প্রান্তে নির্মাণাধীন কার্গো টার্মিনাল এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানি নিষ্কাশন চ্যানেলে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে হাসান। একপর্যায়ে স্রোতের টানে সে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

নিখোঁজ হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত তানবীর মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর সে মা মিতু বেগম এবং নানা মো. রবিন মিয়ার সঙ্গে আশুগঞ্জ হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত।

নিহতের মা মিতু বেগম ও নানা রবিন মিয়া জানান, ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির সন্ধান না পাওয়ায় পরিবারের সম্মতিতে সেদিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে স্থানীয়রা আশুগঞ্জ নদীবন্দরের নির্মাণাধীন কার্গো টার্মিনালের পাশে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভৈরব নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আবুল হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও বৃহস্পতিবার মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page