October 12, 2026, 12:26 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসের জন্য উপযুক্ত অতিথি নন ম্যাক্রোঁ : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ব্রিকস সম্মেলনের জন্য অনুপযুক্ত অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমন কথাই বলছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রাশিয়ার সঙ্গে নীতিগত বিরোধ রয়েছে এমন দেশগুলোর সমালোচনা করার সময় বৃহস্পতিবার (২২ জুন) এমন কথা বলেন তিনি।

রিয়াবকভ বলেন, ‘স্পষ্টত, যেসব রাষ্ট্রের নেতারা আমাদের প্রতি এমন বৈরী নীতি অনুসরণ করে, রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিচ্ছিন্ন করতে চায়, ন্যাটোর সঙ্গে মিলে আমাদের কৌশলগত পরাজয় ঘটাতে চায়, তারা ব্রিকসের অনুপযুক্ত অতিথি।’

আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে চেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এ বিষয়ে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কাছে আমন্ত্রণ চেয়েছেন বলে সোমবার (১৯ জুন) প্রতিবেদনে জানিয়েছে দ্য ইউরোপিয়ান কনজার্ভেটিভ।

ব্রিকসভুক্ত দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। জোটটিকে চীন ও রাশিয়ার সমালোচনাকারী জি-৭ এর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে ব্রিকসের স্বাগতিক দেশ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনও ধোয়াশা রয়েই গেছে। কেননা, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আইসিসির অন্যতম সদস্য দক্ষিণ আফ্রিকা। তাই তাত্ত্বিকভাবে দেশটিতে পুতিন গেলে তাকে গ্রেফতার করার কথা রামাফোসা প্রশাসনের। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page