October 3, 2026, 12:38 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসের সদস্যপদ লাভ ; ইরানকে বিচ্ছিন্ন করে রাখার মার্কিন নীতি ব্যর্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের ঘটনা দেশটিকে বিচ্ছিন্ন করে রাখার মার্কিন নীতিকে ব্যর্থ করে দিয়েছে। একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি।

তিনি লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বেলায়েতি বলেন, ইরানের ব্রিকস সদস্যপদ লাভ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর আস্থাকে নড়বড়ে করে দিয়েছে। তিনি আরো বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি পূর্ব-মুখী যে নীতি গ্রহণ করেছে তার ফল হিসেবে ব্রিকসের সদস্যপদ পেয়েছে তেহরান।

আলী আকবর বেলায়েতি বলেন, ব্রিকসের সদস্যপদ লাভের ঘটনায় প্রমাণিত হয়েছে, ইরান গোটা বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর এবং আমেরিকার দীর্ঘদিনের একঘরে করে রাখার প্রকল্প সাফল্যের সঙ্গে ব্যর্থ করে দিতে পেরেছে তেহরান।

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ইরান কার্যকর কূটনীতি দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনের প্রায় সকল ক্ষেত্রে অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন।

গত ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে ইরানসহ ছয়টি দেশ এই জোটের নতুন সদস্যপদ লাভ করেছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।#

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page