October 16, 2026, 8:31 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিতে আবেদন করেছে তুরস্ক। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অন্তর্ভুক্তির অগ্রগতির অভাবে হতাশ তুরস্ক আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল বাজারের ব্রিকস জোটে যোগদানের আবেদন করেছে। কারণ তুরস্ক পশ্চিমা মিত্রদের বাইরে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রশাসন মনে করে, ভূ-রাজনৈতিক কেন্দ্র ‘উন্নত দেশগুলো’ থেকে দূরে সরে যাচ্ছে।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে তুরস্ক রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ন্যাটো সদস্যদের সঙ্গে মতবিরোধের ফলেও এই সিদ্ধান্ত আংশিকভাবে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এর আগে ইস্তাম্বুলে এরদোগান বলেন, পূর্ব ও পশ্চিমের সঙ্গে একই সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলে তুরস্ক একটি শক্তিশালী, সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও কার্যকর দেশ হয়ে উঠতে পারে। এর বাইরে অন্য কোনো পদ্ধতি তুরস্কের কোনো উপকারে আসবে না, বরং ক্ষতি করবে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষর দিয়ে নামকরণ করা ‘ব্রিকস’-এ কয়েকটি বড় উদীয়মান অর্থনীতি রয়েছে। এই বছরের শুরুতে চারটি নতুন সদস্য হলো: ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর। সৌদি আরবকেও যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। যদিও সৌদি এখনো যোগ দেয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ডেইলি সাবাহ জানিয়েছে, আগামী ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে গ্রুপটির আরও সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে। মালয়েশিয়া, থাইল্যান্ড ও তুরস্কের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানও যোগ দিতে চাইছে।

প্রসঙ্গত, ব্রিকস বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো পশ্চিমা আধিপত্যবাদী প্রতিষ্ঠানগুলোর বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page