March 17, 2026, 11:35 am
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস ব্যাংকে যোগ দিতে চায় হন্ডুরাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবিতে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে হন্ডুরাস। গত শনিবার) হন্ডুরাসের প্রেসিডেন্ট যাওমারা ক্যাস্ত্রোর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

ক্যাস্ত্রো ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সাথে বৈঠক করে তার দেশের আগ্রহের কথা জানান। দিলমা রৌসেফ ৬ দিনের সরকারি সফরে চীন রয়েছেন। ব্রিকসের সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোসহ ব্রিকসের সদস্য দেশগুলোর অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের লক্ষ্য নিয়ে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল- ব্রিকসভুক্ত দেশগুলোর মার্কিন ডলার এবং ইউরোর ওপর নির্ভরশীলতা কমানো। এরইমধ্যে এই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে এবং মিশর। এ পর্যন্ত পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য দেশকে এনডিবি ৯৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৩,৩০০ কোটি ডলার ঋণ দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page