October 12, 2026, 10:09 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস শীর্ষ সম্মেলনে জোটের সদস্য বাড়ানোর উপর গুরুত্বারোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনে জোটের সদস্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দেশের জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন।

কিছু সদস্যরাষ্ট্র পশ্চিমাদের প্রভাব মোকাবিলায় বিকল্প হিসেবে এই জোটটি সম্প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই প্রচেষ্টা চলছে।

এদিকে, অর্থনৈতিক জোট ব্রিকসের দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আগামী অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে। মূলত ঋণদাতা দেশগুলোর স্থানীয় মুদ্রায় ঋণ প্রদানের জন্য চাপের মাঝে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে। চার বছর পর দুই শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জোর দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page