November 28, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কাজানে আজ থেকে শুরু হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কাজ শুরু করেছেন। এই বছর, মস্কো এই জোটের সভাপতিত্ব করছে। স্বাগতিক দেশ হিসেবে রাশিয়ান নেতা ইভেন্টে অংশ নিবেন।

কাজান থেকে বার্তা সংস্থা তাস জানায়, আগত নেতৃবৃন্দের জন্য একটি বন্ধুত্বপূর্ণ নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শীর্ষ সম্মেলনটি সন্ধ্যায় শুরু হবে। তবে তার আগে পুতিন এক ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু করবেন, যা নৈশভোজের পরে এবং আগামী দিনে অব্যাহত থাকবে।

আজ রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলবেন। নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গেও কথা বলবেন পুতিন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে দায়িত্ব নেওয়ার পর রুসেফের সঙ্গে এটি হবে পুতিনের তৃতীয় বৈঠক।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page