October 12, 2026, 9:04 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। তিনি জোহানেবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন নিশ্চিত করেছেন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। তিনি ২১ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর করবেন।’

গত মার্চ মাসে রাশিয়ায় আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের পর ২০২৩ সালে এটি হবে শি’র দ্বিতীয় আন্তর্জাতিক সফর।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ‘ব্রিকস এবং আফ্রিকা’ থিমের আওতায় আগামী ২২ থেকে ২৪ আগস্ট ব্রাজিল, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানরা একত্রিত হবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page