August 8, 2026, 9:36 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস সম্মেলনে নিজেদের এজেন্ডা এগিয়ে নিতে চায় রাশিয়া ও চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে, উন্নয়নশীল বিশ্বে আরো দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান অর্জনের দিকে নজর দেবে রাশিয়া এবং চীন। উভয় দেশ সেখানে যৌথভাবে পশ্চিমা দেশগুলোর বিরেুদ্ধে অনুমেয় সমালোচনায় মুখর হবে। আর, এর প্রভাবে সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে আরো কাছে টানার পদক্ষেপ জোরদার হতে পারে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক ব্লক ব্রিকস। দেশগুলোর নেতারা জোহানেসবার্গের বাণিজ্যিক এলাকা স্যান্ডটন-এ তিন দিনের বৈঠকে মিলিত হবেন। স্যান্ডটন-এ চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং-এর উপস্থিতি এই গুরুত্ব প্রকাশ করে যে, গত দশক ধরে এই ব্লকে চীন কূটনৈতিক পুঁজি বিনিয়োগ করেছে; আর এটা তাদের উচ্চাকাঙ্খার জন্য একটা মহাসড়কের মতো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দেবেন ভিডিও লিঙ্কের মাধ্যমে। ইউক্রেনে যুদ্ধের জন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায়, পুতিনের জন্য দক্ষিণ আফ্রিকা সফর জটিল হয়ে উঠে। শীর্ষ সম্মেলনে শি-র সঙ্গে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিতিল রামাফোসা।

মূল শীর্ষ সম্মেলনের আগে, জুন মাসে কেপটাউনে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে; তবে, যুদ্ধ নিয়ে রাশিয়া বা পুতিনের প্রকাশ্য সমালোচনা হবে না।

তখন, সেখানে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে একমাত্র প্রকাশ্য সমালোচনা হবে স্যান্ডটন কনভেনশন সেন্টারের বাইরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অধিকার গোষ্ঠী এবং ইউক্রেনিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকার পরিকল্পিত বিক্ষোভ।

আর যা হতে পারে; তা হলো, রাশিয়া এই শীর্ষ সম্মেলনকে, কিছু সুবিধা পাওয়ার একটা সুযোগ হিসেবে দেখতে পারে। সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page