March 17, 2026, 3:24 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রিক্স ব্যাংকে যোগ দেয়ার আলোচনা করতে প্রস্তুত ইরান : ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: তাঁর দেশ ব্রিক্স ব্যাংকে যোগদান বিষয়ক আলোচনা ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিকস ব্যাংক ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে বি-আর-আই-সি-এস বা ব্রিক্স। সদস্য দেশগুলোর দেওয়া ১০ হাজার কোটি ডলার মূলধন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিক্স ব্যাংক। ব্যাংকটির সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাংলাদেশও পরে এই ব্যাংকে যোগ দিয়েছে। উরুগুয়েও এই ব্যাংকে যোগদানের ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা শেষ করেছে।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারি দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনের অবকাশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (ব্রিকস ব্যাংক) প্রধান দিলমা রুসেফের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন ইরান ২০১৭ সাল থেকে নতুন ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের জন্য আলোচনা শুরু করেছে। যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ইরান এখন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানান জনাব সাফারি।

দিলমা রুসেফও ওই বৈঠকে ব্রিক্সের সদস্যপদ লাভের জন্যিইরানকে অভিনন্দন জানান এবং ব্রিক্স ব্যাংকে ইরানকে স্বাগত জানান। ব্যাংকের ক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হবার ক্ষেত্রে ব্রিক্স ব্যাংকে ইরানের যোগদান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন রুসেফ। জনাব সাফারি ব্রিক্স ব্যাংকের প্রধানকে ইরান সফরের আমন্ত্রণ জানান এবং তিনি অদূর ভবিষ্যতে ইরান সফরের ব্যাপারে তাঁর সম্মতির কথা জানান।

উল্লেখ্য ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্প্রতি ব্রিক্সের সদস্য হয়েছে এবং এর পূর্ণ সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারিতে কার্যকর হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page