February 27, 2026, 2:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

ভর্তি ফি ও মাসিকে বেতন কমানোর দাবিতে চট্টগ্রামের হাজেরা তজু কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বশির আল-মামুন চট্টগ্রাম : মাসিক বেতন ও ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ শুরু করেছেন চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে চান্দগাঁওয়ের কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। কলেজের দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পদত্যাগের দাবিও জানান তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) শিক্ষার্থীরা কলেজের ভেতরে অবস্থান করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, বেতন কমানোর দাবিতে তারা বিক্ষোভ করছেন। যৌক্তিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীরা চারটি দাবি জানায়। দাবিগুলো হলো- কলেজের ইউনিফর্ম পরিবর্তন, আইডি কার্ড পরিবর্তন, শ্রেণি কার্যক্রম সকাল নয়টা থেকে শুরু করা এবং বেতন ও ভর্তি ফি কমানো।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনটি দাবি মানা হলেও বেতন ও ভর্তি ফি কমানো হয়নি। তাই তারা বিক্ষোভ করছেন।
কলেজের বিবিএস (ডিগ্রি) ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুবিন  বলেন, ‘তিনটি দাবি মানা হলেও বেতন ও ভর্তি ফি কমানো হয়নি। প্রিন্সিপাল স্যার বলছেন, পরিচালনা কমিটি না থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এর আগে গত একমাস সময় চেয়েছিলেন স্যারেরা। কিন্তু একমাসেও কোনো সিদ্ধান্ত না দেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।’
তিনি বলেন, ‘এখন এইচএসসি শাখায় মাসিক বেতন ১২৫০ টাকা এবং ডিগ্রিতে ৮০০ টাকা। এই ক্ষেত্রে সবার মাসিক বেতন ৫০০ করার দাবি জানিয়েছি আমরা।’
এ ব্যাপারে হাজেরা তজু ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চশন দাশের মোবাইল নাম্বারে বার বার কল দিলেও তার কাছে থেকে কোন উত্তর পাওয়া যায়নি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও সাড়া মেলেনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page