November 28, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটা করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাত করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারো শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি তারা আদালতে এসে তাদের দাবি বলুক।

তিনি বলেন, শিক্ষার্থীরা ভুল করছে। আন্দোলন পরিহার করে, তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।

তিনি বলেন, সারা বিশ্বেই কোটা সিস্টেম আছে। আমাদের এখানেও ছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী সেটা স্থগিত করে দিয়েছিলেন। তারপর কয়েকজন মিলে কোর্টে রিভিউ চেয়েছিলেন। আদালত সেটার একটা রিভিউ দিয়েছেন। সেটা নিয়েই আজকে বিপত্তি, ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে। তারা আবারো কোটা বিলুপ্তি চেয়েছে। এরইমধ্যে সুপ্রিমকোর্ট থেকে একটি নির্দেশনা দিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এটা স্থগিত রইলো এবং এ বিচারটি আগামী ৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে বলেছেন ছাত্ররা যেন কোর্টে এসে তাদের আবেদনটি জানায়।

মন্ত্রী বলেন, আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করা উচিত ছিল যে বিচারের শেষ পর্যন্ত কি হয়, সেটা দেখা উচিত ছিল। তারা সেটা না দেখেই তারা নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলেতো সবাই ভুক্তভোগি হয়ে যায়। তাদের এ রাস্তা থেকে চলে আসা উচিত। আমি মনে করি তারা এসকল কর্মসূচি রেখে কোর্টে যেতে বলেছেন প্রধান বিচারপতি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page