September 6, 2026, 12:20 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ভাঙনের মুখে জাতীয়তাবাদী রাজনীতি ; বিভিন্ন দলের কয়েক’শ নেতা যোগ দিচ্ছে তৃণমূল বিএনপিতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,বিএনপিসহ দেশের জাতীয়তাবাদী রাজনৈতিক ধারা বড় ধরণের ভাঙনের মুখে পড়তে যাচ্ছে। বিএনপি, বিকল্প ধারা এবং এলডিপির কেন্দ্রীয় নেতাসহ মাঠ পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী যোগ দিতে যাচ্ছেন তৃণমূল বিএনপিতে।

আজ মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর প্রথম কাউন্সিলের মাধ্যমে পুনর্গঠিত হয়ে আরো সুসংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি। গঠনতন্ত্র পরিবর্তন করে মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকার প্রসঙ্গ সামনে আনা হচ্ছে।

তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে এসেছেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। শমসের মবিন দলটির চেয়ারপারসন ও তৈমূর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নিজ নিজ পদে নির্বাচিত হন তারা।

এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।

তৃনমূল বিএনপি নিয়ে আলোচনায় বিএনপির সাবেক মহাসচিব ও শীর্ষ নেতা ব্যারিস্টার নাজমুল হুদার নামটি বারবারই সামনে চলে আসে। যিনি রাজনীতিতে ছিলেন একটি আলোচিত নাম। বিএনপি থেকে পদত্যাগ করে, বিএনএফ ও বিএনএম শেষে ২০১৫তে থিতু হন ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন তিনি। নির্বাচন কমিশন প্রথমে দলটির নিবন্ধন না দিলেও, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নিবন্ধন পায় দলটি।

নাজমুল হুদার মৃত্যুর ৩ দিন পরেই দলের হাল ধরে তারই কন্যা অন্তরা হুদা। তারই নেতৃত্বে কাউন্সিলের মাধ্যমে দলটি পুনর্গঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোড়ন আনতে চাচ্ছে।  এই নিয়ে জাতীয়বাদী রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। পাদপ্রদীপে রয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে থাকছেন বিএনপির সাবেক নেতা, বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য ও কূটনীতিক বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী।

সহিংস রাজনীতির বিপরীতে মানবিক গণতান্ত্রিক রাজনীতি অব্যাহত রাখতে তৃণমূল বিএনপি পুনর্গঠিত হচ্ছে। গণতন্ত্র সংশোধন করে দলটি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে সংগঠিত করে মানবাধিকরা রক্ষায় কাজ করে যাবেন দলটির নতুন নেতৃত্ব এমনটিই তারা বলেছেন কাউন্সিলে দেয়া বক্তৃতায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page