September 22, 2026, 6:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভাঙ্গার দুই ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

সংশ্লিষ্টদেরকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এই রিটটি দায়ের করেন ফরিদপুর-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ আরও তিনজন।

তাঁদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

রিটের আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে সাড়া না মেলায় পরবর্তীতে হাইকোর্টে রিটটি করা হয় বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

এদিকে, আলগি ও হামিরদি ইউনিয়নকে অন্য আসনে স্থানান্তরের প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page