April 13, 2026, 10:56 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে শত্রুদের আটকে ফেলার হুমকি দিলো আইআরজিসি যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আন্তরিক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কাছে ৪০০ কোটি রুপি চাঁদা দাবি করে ই-মেইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০ কোটি, ২০০ কোটি, ৪০০ কোটি। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কাছে এবার ৪০০ কোটি রুপি দাবি করে হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এ নিয়ে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয়বার এ ধরনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (৩০ অক্টোবর) মুকেশ আম্বানি ও তার কোম্পানির কাছে ই-মেইল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।

মুম্বাই পুলিশের প্রযুক্তি বিশেষজ্ঞরা ওই ই-মেইলের আইপি ঠিকানা বেলজিয়ামে শনাক্ত করেছেন। তবে পুলিশের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি দূরের কোনো দেশে বসে ভিপিএন ব্যবহার করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

এ কারণে ইন্টারপোলের মাধ্যমে বেলজিয়ামের একটি ভিপিএন কোম্পানির কাছে ওই আইপি ঠিকানার বিস্তারিত জানাতে অনুরোধ করেছে মুম্বাই পুলিশ।

আম্বানিকে হুমকি দেওয়া সবশেষ ই-মেইলে লেখা ছিল, আমরা এখন আমাদের চাহিদা বাড়িয়ে ৪০০ কোটি করেছি। পুলিশ যদি আমাকে শনাক্ত করতে না পারে, তাহলে গ্রেফতারও করতে পারবে না।

এর আগে, গত শুক্রবার ২০ কোটি রুপি দাবি করে হুমকি পাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিকিউরিটি ইনচার্জ।

শনিবার রাতে একই প্রেরকের কাছ থেকে আরেকটি ই-মেইল আসে রিলায়েন্সের কাছে। এতে দাবি করা অর্থের পরিমাণ ২০০ কোটি বলে জানানো হয়। এর দুদিন পরেই সেই অংকটা ৪০০ কোটিতে নিয়ে যান হুমকিদাতা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page