April 11, 2026, 8:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত ফের সামরিক আগ্রাসন চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারোপ ড্রোন পাঠিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ১২টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।

এ ছাড়া তিনি জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে চারজন সেনা আহত হয়েছে। লাহোর, এটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুড়, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব ড্রোনের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে।

পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page