September 23, 2026, 10:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন।

পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াডকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ভিম্বর এলাকার মানাওয়ার সেক্টরে শত্রুপক্ষ একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করা হয়েছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করেছে। পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত পাঁচদিন ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়ায় পাকিস্তান ও ভারতের সেনারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে রাতভর একে অপরের দিকে গুলির ঘটনা ঘটে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশ এরইমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page