September 25, 2026, 2:42 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে শিখ নেতাকে লক্ষ্য করে হামলা ; বন্দুকধারী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে আজ শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। অনুশোচনার অংশ হিসেবে তিনি সেবকের দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী নারায়ণ সিং নামে একজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ ৪ ডিসেম্বর বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেবাদারের পোশাক পরে এবং হুইলচেয়ারে বসা অবস্থায় সুখবীর বাদল স্বর্ণমন্দিরে প্রবেশদ্বারে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ নারায়ণ সিং বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসেন এবং গুলি চালানোর চেষ্টা করেন। উপস্থিত একজন ব্যক্তি তার হাত ধরে ফেলেন, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে।

নারায়ণ সিং-এর খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী বাবর খালসার সঙ্গে যোগসূত্র রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সুখবীর বাদল সম্প্রতি অকাল তখতের নির্দেশে অনুশোচনার অংশ হিসেবে সোনার মন্দিরের প্রবেশদ্বারে সেবকের দায়িত্ব পালন করছিলেন। এটি মূলত ধর্মীয় শাস্তি।

৬২ বছর বয়সী সুখবীর বাদল পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী। তাকে ও অন্য আকালি নেতাদের ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে তাদের শাসনামলে করা কিছু ‘ভুলের’ জন্য দেওয়া হয়েছে। তাঁকে থালাবাসন ধোয়া এবং জুতা পরিষ্কারের মতো কাজ করতে বলা হয়েছে।

অমৃতসর পুলিশ কমিশনার গুরুপ্রীত সিং ভুল্লার জানান, ঘটনাটির পেছনে রাজনৈতিক বা সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। স্বর্ণমন্দিরে ধর্মীয় অনুভূতির কারণে সশস্ত্র পুলিশ মোতায়েন করা কঠিন। তবে পুলিশ সদস্যরা সজাগ ছিলেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি পাঞ্জাবকে বদনাম করার ষড়যন্ত্র হতে পারে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page