April 6, 2026, 1:42 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ভারতের আসামে প্রবল বন্যায় ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নয় জেলার ৪ লাখের বেশি মানুষ পানিবন্দি। আসামের দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে, ভারী বৃষ্টি ও বন্যায় নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ছে। রাজ্যের কয়েক জেলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, বাকসা, বরপেটা, দাররাং, ধুবরি, গোয়ালপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি এবং উদালগুড়ি জেলায় ৪ লাখ ৭ হাজার ৭০০- এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। যদিও কিছু এলাকায় পানি কমেছে। কিন্তু পরিস্থিতিকে চ্যালেঞ্জিং বলছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ক্ষতিগ্রস্ত জেলাজুড়ে শতাধিক ত্রাণ সহায়তার ক্যাম্প খুলেছে প্রশাসন। যেখানে ৮১ হাজার ৩৫২ জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পাঁচ জেলায় ১১৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। জানা গেছে, এক হাজার ১১৮ গ্রাম প্লাবিত। ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে ভারী বৃষ্টি ও বন্যায়।

পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যায় মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page