November 4, 2026, 6:16 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ভারতের উড়িষ্যায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উড়িষ্যায় ফের দুর্ঘটনা। এবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ভুবনেশ্বরের গঞ্জাম জেলায়। রোববার (২৫ জুন) মধ্যরাতে গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে একটি বাস রায়গড় থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।

গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এখনো মারাত্মক চোট নিয়ে অনেকে হাসপাতালে ভর্তি। স্থানীয় পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় বেরহামপুরের এমকেজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

বাসদু’টির গতি নিয়ন্ত্রণে ছিল কি না, কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে কি না, এগুলো খতিয়ে দেখতে তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।

গঞ্জাম জেলার কালেক্টর দিব্যজ্যোতি পারিদা বলেন, মর্মান্তিক ঘটনা। দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন নারী ও শিশু।

বেরহামপুরের পুলিশ সুপার সরভানা বিবেক বলেন, রাত ১টা নাগাদ মুখোমুখি ধাক্কা লাগে দু’টি বাসের। বেসরকারি বাসটিরই বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়েছে। সরকারি বাসের যাত্রীদের আঘাত কম।

জানা গেছে, সরকারি বাসটি রায়াগাড়া থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। বেরহামপুর থেকে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে ফিরছিল বেসরকারি বাসটি। খান্দাদেউনি গ্রামে ওই বিয়েবাড়িটি অনুষ্ঠিত হয়েছিল।

এরই মধ্যে এই দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে উড়িষ্যা সরকার। আহতদের মাথাপিছু ৩০ হাজার টাকা দেওয়া হবে। নিহতদের পরিবার পিছু দেওয়া হবে ৩ লাখ রুপি আর্থিক সাহায্য। গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। প্রত্যেকের আহতের দ্রুত ও উপযুক্ত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত ২ জুন উড়িষ্যার বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি এখনো মোছেনি। এখনো বহু মানুষ আহত অবস্থায় কটক, ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। পাশাপাশি চোট সারিয়ে ঘরে ফিরলেও মানসিকভাবে বিপর্যস্ত। সেই রাতে বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস, একটি পণ্যবাহী ট্রেন ও আরও এক ট্রেনের প্রায় ১৫টি বগি লাইনচ্যুত হয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারান ২৯২ জন।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page