September 16, 2026, 4:16 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের উত্তর প্রদেশে বিয়ের আগে অন্তঃসত্ত্বা যুবতী ; আগু দিয়ে ঝলসে দিলেন মা ও ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় ক্ষোভে এক যুবতীর গায়ে আগুন দিয়েছেন তার মা ও ভাই। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ বছর বয়সী ওই যুবতী।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশে এমন রোমহর্ষক ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অবিবাহিত ওই যুবতীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন তারা। গর্ভে থাকা সন্তানের বাবা কে- সে বিষয়ে তাকে জেরা করেন তারা। ওই যুবতী এ ব্যাপারে কোনো তথ্য দেননি। এতে তারা আরও বেশি ক্ষুব্ধ হন।

এরপর ওই যুবতীর মা ও ভাই তাকে জঙ্গলে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন।

জঙ্গলের আশপাশে থাকা কয়েকজন কৃষক ওই সময় যুবতীর আত্মচিৎকার শুনতে পান। তারা সেখানে ছুটে গিয়ে দেখতে পান আগুনে পুড়ছেন যুবতী। এরপর তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে মা ও ভাইয়ের দেওয়া আগুনে যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

পরবর্তীতে অগ্নিদগ্ধ যুবতীকে মেরুতের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকা যুবতীর মা ও ভাইকে আটক করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page