April 5, 2026, 9:44 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ভারতের ওড়িষ্যার ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের ওড়িষ্যা রাজ্যের ৬ জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (২ ) প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে হওয়া ওই বজ্রপাতে হতাহতের এসব ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এসব তথ্য জানায় এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িষ্যা রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, ভুবনেশ্বর ও কটক শহরসহ ওড়িশ্যার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুজন ও আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুরসহ ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুরদাতে বজ্রপাতের ফলে তিনজন আহত হয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী চার দিনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর ও কটক শহরে শনিবার বিকেলে মাত্র ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি ও ৯৫.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এমন পরিস্থিতিতে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস বলেছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে ও রোববার নাগাদ বঙ্গোপসাগরের উত্তরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। মূলত ঘূর্ণিঝড় সঞ্চালন ও সম্ভাব্য নিম্নচাপ অঞ্চলের কারণে ওড়িষ্যায় আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাত হবে বলেও জানান এইচ আর বিশ্বাস। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page