March 26, 2026, 7:32 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ভারতের কর্ণাটকে কলেজছাত্রীর পিছু নেওয়ায় রাস্তার মধ্যে যুবককে জুতাপেটা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর পিছু নেওয়া এবং হয়রানি করার অভিযোগে রাস্তার মধ্যে জুতাপেটা করা হয়েছে এক যুবককে। এ ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত শুক্রবার (৯ জুন) মেয়েটি তার হোস্টেল থেকে কলেজে যাওয়ার পাথে নাজির নামে এক যুবক তার পিছু নেয় এবং একসময় কাছে এসে দুর্ব্যবহার শুরু করে। এতে ভয় পেয়ে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তা শুনে এগিয়ে আসেন স্থানীয়রা এবং অভিযুক্তকে আটক করেন।

মানুষজন এগিয়ে আসলে সাহস ফিরে পায় মেয়েটি এবং নিজেই ওই যুবককে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে পায়ের জুতা খুলে সবার সামনেই ৩৫ বছর বয়সী ওই যুবককে পেটাতে থাকে সে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি অভিযুক্ত যুবককে ধরে রেখেছেন এবং তার মাথা ও মুখে উপর্যুপরি চড়-থাপ্পড় মারছে মেয়েটি। আর তাদের ঘিরে রেখেছে আরও কিছু মানুষ। এসময় ছেড়ে দেওয়ার জন্য ওই যুবককে বারবার আকুতি করতে দেখা যায়।

তবে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে আরও কিছুটা উত্তমমধ্যম দেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

https://twitter.com/i/status/1667367726447472646

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page