March 26, 2026, 8:09 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ভারতের কর্ণাটকে ‘স্ত্রীর সঙ্গে পরকীয়া’ ; বন্ধুর গলাকেটে রক্ত পান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে- এমন সন্দেহে বন্ধুর গলা কেটে রক্ত পান করেছেন এক ব্যক্তি। ভারতের কর্ণাটকে ঘটেছে এ ঘটনা। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয়। তিনি সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে মহেশ নামের বন্ধুর অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে একদিন মহেশকে ডাকেন বিজয়। এরপর তাদের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ের রাগের মাথায় বিজয় ধারালো অস্ত্র দিয়ে মহেশের গলা কাটেন।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি পুরো এক ঘটনা তার মোবাইলে ধারণ করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিজয় মহেশকে মাটিতে ফেলে ধরে আছে এবং তার গলা থেকে বের হওয়া রক্ত পান করছেন। এ সময় মহেশকে মারধর করতেও দেখা যায়।

পুরো এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই বিজয়কে গ্রেপ্তার করা হয়। দেশটির কর্মকর্তারা বলেছেন, কেঞ্ছারলাহালি পুলিশ স্টেশনে বিজয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মহেশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page