August 4, 2026, 3:51 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

ভারতের খালিস্তানপন্থি শীর্ষ নেতা কানাডায় গুলিতে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জার গুলিতে নিহত হয়েছেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত সারে শহরে শিখদের ধর্মীয় উপসানালয় ‘গুরুনানক সাহিব গুরুদুয়ারার’ পার্কিং-এ মৃত অবস্থায় পাওয়া যায় এই মোস্ট ওয়ান্টেডকে।

স্থানীয় সময় সোমবার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টায় দুইজন আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন হারদীপ।

তার বিরুদ্ধে ভারতে সন্ত্রাসীকর্মকাণ্ড ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। গত বছর জুলাইয়ে মোদি সরকার তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে পুরষ্কৃত করার ঘোষণা দেওয়া হয়।

এই ভারতীয় খালিস্তানি নেতার বাড়ি পাঞ্জাব প্রদেশের জালান্দার জেলার ভার সিঙ্গাপুরা গ্রামে। ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়। যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তানের’ দাবিতে আন্দোলন করে আসছে। যা ‘খালিস্তানি’ আন্দোলন নামে পরিচিত। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই দলটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page