March 6, 2026, 10:08 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের ছত্রিশগড়ে সাবেক প্রেমিকার বিয়েতে বোমা উপহার ; বিস্ফোরণে নিহত বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের ছত্রিশগড়ের কবিরধাম জেলায় বোমা বিস্ফোরণে এক নববিবাহিত ব্যক্তি ও তার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু ও এক নারীসহ চারজন আহত হয়েছেন। কনের সাবেক প্রেমিক বিয়ের উপহার হিসেবে একটি মিউজিক সিস্টেম দিয়েছিল যাতে বোমাটি ছিল। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৪ এপ্রিল) এ ঘটনায় সাবেক প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। মৃত বরের নাম হিমান্দ্রা মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। তিনি বিয়ের উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পেয়েছিলেন।

গত সোমবার (৩ এপ্রিল) যখন এই মিউজিক সিস্টেমটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করা হয়, তখন প্রচণ্ড শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই হিমান্দ্রার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা যান। এ ঘটনায় বাড়ির দেয়াল ধসে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন।

বিস্ফোরণের তদন্ত করে পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি বোমা উপহার পাঠিয়েছেন তিনি নববিবাহিত নারীর প্রেমিক ছিলেন। তার নাম সরজু। কবিরধামের এসপি মণীশ ঠাকুর জানিয়েছেন, সরজু স্বীকার করেছেন, তিনি বিস্ফোরকসহ উপহারটি পাঠিয়েছিলেন কারণ তার প্রেমিকা অন্য কোথাও বিয়ে করেছিলেন বলে তিনি রেগে গিয়েছিলেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page