October 13, 2026, 12:40 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের ছেড়ে দেওয়া পানিতে ডুবছে পাকিস্তান ; নিহত ৩৩ ; ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া রোববার (৩১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাঞ্জাবের তিনটি প্রধান নদীতে (সিন্ধু পানিচুক্তির আওতাধীন শতদ্রু, রাভি ও চেনাব) বিপজ্জনক মাত্রায় পানি প্রবাহিত হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে পুরো প্রদেশজুড়ে।

কাঠিয়া বলেন, এখন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক… আমরা তিনটি বড় নদীতে ভয়াবহ স্রোত দেখছি।

পাকিস্তান যখন নজিরবিহীন বন্যার সঙ্গে লড়ছে, তখন ভারতের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলামাবাদের দাবি, নয়াদিল্লি সময়মতো বন্যার আগাম সতর্কতা দেওয়ার দায়িত্ব পালন করছে না।

দেশটিতে চলতি মৌসুমি বৃষ্টির শুরুর পর গত জুনের শেষ দিক থেকে এ পর্যন্ত বিভিন্ন বন্যাজনিত ঘটনায় অন্তত ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে।

পিডিএমএ প্রধান জানান, এ পর্যন্ত ২ হাজার ২০০ গ্রাম প্লাবিত হয়েছে এবং বন্যাকবলিত এলাকা থেকে ৭ লাখ ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ত্রিম্মু ব্যারাজেই এক দিনে পানির প্রবাহ এক লাখ কিউসেক বেড়ে ৩ লাখ ৬১ হাজার ৬৩৩ কিউসেক হয়েছে।

এটি পাঞ্জাবের ইতিহাসের অন্যতম বৃহত্তম উদ্ধার অভিযান, উল্লেখ করে কাঠিয়া বলেন, ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

প্রাদেশিক জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পাঞ্জাব এক নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তিনটি প্রধান নদী একইসঙ্গে ‘সুপার ফ্লাড’-এ পৌঁছেছে।

তিনি জানান, শতদ্রু নদীর গণ্ডা সিং ওয়ালা, খাঙ্কি ও কাদিরাবাদ এলাকায়ও পানির প্রবাহ বিপজ্জনক অবস্থায় রয়েছে। শুধু রাভি সেতু এলাকায় পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে প্রায় পাঁচ লাখ কিউসেক।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page