September 6, 2026, 1:38 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন সরকার গঠন হয়েছে মাত্র কয়েকদিন আগে। এর মধ্যেই গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলায় ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের উপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

হামলার পর এলাকাটি সেনাবাহিনী ও পুলিশ ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।

জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এটিকে ‘অস্থানীয় শ্রমিকদের উপর নৃশংস এবং কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

আবদুল্লাহ বলেন, ‘এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই এবং যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page