September 28, 2026, 4:27 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি জেলেকে আটক করলো ভারতের কোস্ট গার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ভারতের জলসীমায় অনিচ্ছাকৃত বা অবৈধভাবে প্রবেশের অভিযোগে ২৯ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। এসময় তাদের মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, দেশটিতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১০ বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় কোস্ট গার্ড জানায়, শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে মাছ ধরা ট্রলারটি নিয়ে জেলেরা ভারতের জলসীমায় প্রবেশ করেন। পরে তাদের আটক করে রোববার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়। কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশি জেলেরা মাঝ সমুদ্রে মাছ ধরার সময় পথ হারিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করেছিলেন। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে, তারা সত্যিই মৎস্যজীবী নাকি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

এদিকে নদীয়ার উমরপুর গ্রামে কয়েকজন বাংলাদেশি আত্মগোপন করেছে এমন খবর পাওয়ায় পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে দুই ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়। তাদেরও আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page