November 27, 2026, 3:38 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভারতের তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৫০ হাজার টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫০ হাজার টাকা (ভারতীয় মুদ্রা) দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ডি রবিন্দর দাচেপল্লী।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদের নিজ বাসভবন থেকে ঘুষের টাকাসহ তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন ব্যুরো। এসময় তার বেডরুমের আলমারি থেকে ঘুষের টাকা উদ্ধার করেন কর্মকর্তারা।

অভিযোগ ওঠে, ২০২২-২৩ সালের জন্য বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার ও পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ব্যবহারের বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন উপাচার্য। ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের স্বল্পমেয়াদী কোর্স করায়।

দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা জানান, দাসারি শঙ্কর নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষের এ অর্থ গ্রহণ করেছিলেন উপাচার্য রবিন্দর। অভিযুক্ত উপাচার্যকে হায়দরাবাদের দুর্নীতি দমন আদালতে তোলা হবে।

এদিকে রেজিস্ট্রার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কার্যনির্বাহী কমিটির মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যেই ঘুষের টাকাসহ উপাচার্যের গ্রেপ্তারের খবর এল।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page