March 17, 2026, 6:44 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের দিল্লিতে ফাঁদে পড়ে ৫০ লাখ টাকা খোয়ালেন এক পুলিশ কর্মকর্তা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানুষ সাধারণত প্রতারণার ফাঁদে পড়লে দিশেহারা হয়ে পুলিশের কাছে যায় পরিত্রাণের জন্য।

তবে যখন সেই পুলিশই প্রতারণার শিকার হন তখন তিনি কার কাছে যাবেন?  হ্যাঁ, এবার প্রতারকের খপ্পরে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুধু খপ্পরে পড়েছেন তা নয়, হারিয়েছেন অর্ধকোটি টাকা।

সম্প্রতি ঘটনাটি ভারতের দিল্লিতে। যিনি প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি হলেন- তিহার জেলের অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট দীপক শর্মা। দীপকের নেশা হলো বডিবিল্ডিং। পেশার পাশাপাশি শরীরের প্রতিটি ভাঁজের জন্য সমাজমাধ্যমেও যথেষ্ট সুনাম রয়েছে তার।

কিছুদিন আগে রিয়ালিটি শো ফেরত এক তারকা নারী কুস্তিগির রৌনক গুলিয়া এবং তার স্বামী অঙ্কিত গুলিয়া তার কাছ থেকে ব্যবসার নামে ৫০ লাখ টাকা প্রতারণা করেন বলে অভিযোগ।

দীপক জানান, টেলিভিশন চ্যানেলের একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় জাতীয় এবং রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। সেই আলাপের সুবাদেই ক্রমশ তাদের ব্যবসায় বিনিয়োগ নিয়ে কথা হয় তাদের।

গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে শরীর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিশেষ খাবার এবং সাপ্লিমেন্টের ব্যবসায় ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন দীপক। বিপুল অঙ্কের লভ্যাংশ পাওয়ার আশায় তিনি সাত-পাঁচ না ভেবেই ওই পরিমাণ মূল্য লগ্নি করেও দেন। কিন্তু তার পর থেকে তিনি আর কোনো টাকাই ফেরত পাননি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page